November 7, 2026, 7:19 pm
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ইলেকট্রনিক্স কারখানায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন পড়ে যাওয়ার কারণে একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৬শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেগ নিকোলায়েভ বলেছেন, আজ সকালে চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করার প্রচেষ্টা শনাক্ত করা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিকোলায়েভ আরো জানান, তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর নিয়মিত বিমান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়ই রাশিয়ার ওপর ড্রোন হামলা চালিয়ে আসছে।

চুভাশিয়া অঞ্চলের গভর্নর ওলেগ নিকোলায়েভ জানান, ‘ভিএনআইআইআর কারখানার প্রাঙ্গণে দুটি ইউক্রেনীয় ড্রোন পড়েছে।’ এই কারখানাটি রাশিয়ার অন্যতম প্রধান ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র। কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে নিকোলায়েভ আরো বলেছেন, আরো দু’টি ড্রোন মাঠে পড়লেও তা মানুষের কোনো ক্ষতি করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতারাতি ৪৯টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে।

অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে ডজন ডজন রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার এই বড় পরিসরের ড্রোন হামলার পর ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে ওয়ারশোর অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page