September 27, 2026, 10:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওপর ‘ইউক্রেনীয় বিশাল’ ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মস্কো রবিবার বলেছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনীয় একটি ‘বিশাল’ ড্রোন হামলা এবং রাজধানী লক্ষ্য করে আরেকটি হামলা ব্যর্থ করে দিয়েছে।
আঞ্চলিক গভর্নর আলেকসান্দ্র বোগোমাজ বলেছেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলের ভূখ-ে একটি বিশাল ইউএভি আক্রমণ প্রতিহত করছে।’
বোগোমাজ টেলিগ্রামে বলেছেন, রাশিয়ান সামরিক বাহিনী কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই অন্তত ২৬টি ড্রোন ‘শনাক্ত ও ধ্বংস’ করেছে।
আঞ্চলিক গভর্নর বলেন, ২১শে আগস্ট সেনাবাহিনী ইউক্রেনের একটি ‘গোপন-নাশকতা গোষ্ঠী’র ব্রায়ানস্কে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
রাশিয়ার পার্শ্ববর্তী কুরস্ক গত ৬ আগস্টের পর ইউক্রেনের হামলায় আক্রান্ত হয়।
মস্কো মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রোববার রাতে রাজধানীতে উৎক্ষেপণ করা পাঁচটি ড্রোন রুশ বাহিনী বিকল করে দিয়েছে।
সোবিয়ানিন মস্কোর বিরুদ্ধে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলার এক সপ্তাহেরও বেশি সময় পরে এই হামলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এতে ১১টি বিমান ধ্বংস হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page