March 26, 2026, 5:53 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৪ জন নিহত ; আহত ১৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। হামলার ফলে বহুতল ভবন, একটি হোটেল, সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িঘরে আগুন ধরেছে। শনিবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন, কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা ব্যয়বহুল যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রেমলিন এবং কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরেও রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের বিমান হামলা জোরদার করেছে।

দিনিপ্রো অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ হামলা নিয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, শুক্রবার দিনের শেষ দিকে রাশিয়া দিনিপ্রোতে বেশ কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে।

লিসাক বলেন, ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছেন এবং শনিবার ভোরে তিনি এক হালনাগাদ বিবৃতি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সন্ধ্যায় ইউএভি হামলায় দিনিপ্রোর বেশ কয়েকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ডজন ব্যক্তিগত বাড়িতে আগুন লেগেছে। গ্যারেজ এবং সার্ভিস স্টেশনগুলোতে আগুন লেগে যায় বলে তিনি জানান।

উদ্ধারকারী দল একটি হোটেল এবং রেস্তোরাঁ কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

শুক্রবারের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি ’অস্থায়ী প্রশাসন’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি ঘোষণা করেন তার সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের শেষ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘ পরিচালিত প্রশাসনের জন্য পুতিনের আহ্বানকে রাশিয়ার নেতার শান্তি চুক্তি বিলম্বিত করার সর্বশেষ কৌশল বলে প্রত্যাখ্যান করেছেন।

রাশিয়া এবং ইউক্রেন একে অপরের বিরুদ্ধে জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ করেছে। যা তিন বছরের যুদ্ধের সাময়িক এবং আংশিক বিরতির সম্ভাবনাকে আরো ঝুঁকির মুখে ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page