September 28, 2026, 1:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ পরমাণু সংস্থার প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসি মঙ্গলবার রাশিয়ার কুরস্ক পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন। রাশিয়ার এই অঞ্চলে ইউক্রেনের নজিরবিহন আন্তঃসীমান্ত আক্রমণের পর ঘটনাগুলো ‘স্বাধীনভাবে মূল্যায়ন’ করতে তিনি এই সফরে যাচ্ছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক অভিযানের পর পরমাণু কেন্দ্রগুলোর চারপাশে সংঘর্ষের আশঙ্কা সম্পর্কে বারবার সতর্ক করেছে।
সংঘাতের প্রথম দিনগুলোতে রুশ বাহিনী দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র দখল করে এবং উত্তরের চেরনোবিল প্ল্যান্টটি কিছু দিনের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখে।
ইউক্রেন ৬ আগস্ট কুরস্কে আকস্মিকভাবে অনুপ্রবেশ শুরু করে। এটি বলেছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের গভীরে যাওয়ার পরেও তারা অগ্রগতি লাভ করছে।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে কুরস্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করার অভিযোগ করেছেন।
আইএইএ নিশ্চিত করেছে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে গত বৃহস্পতিবার কুরস্ক পরমাণু স্থাপনা থেকে প্রায় ১শ’ মিটার দূরে ড্রোনের টুকরো পাওয়া গেছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page