November 26, 2026, 8:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিমান অনুপ্রবেশ মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ন্যাটো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিমান অনুপ্রবেশ মোকাবিলায় ন্যাটোর সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে। জোটটির প্রতিরক্ষা মন্ত্রীরা বুধবার এ বিষয় নিয়ে আলোচনায় বসছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ন্যাটোর ৩১টি সদস্য দেশের মন্ত্রীদের সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার বিমান অনুপ্রবেশের পর ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা সীমান্ত পেরিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এরপর বিভিন্ন দেশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি বিমানবন্দরগুলোতে ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়াও এই ড্রোন সামরিক স্থাপনাগুলোর কাছাকাছি উড়ে, যা আবারও উদ্বেগ বাড়িয়েছে।

এতে বোঝা যাচ্ছে, রাশিয়া সীমা পরীক্ষা করছে ও ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করছে।

একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন উপায়ে আমরা রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি ও তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছি।’

ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ‘আমরা যা প্রশিক্ষণ দিয়েছি, তা করছি এবং এটি কাজ করছে। তবে আমাদের আরও কিছু করতে হবে।’

এই ঘটনার পর ন্যাটো একটি নতুন মিশন চালু করেছে এবং তাদের বাহিনী বাড়িয়েছে। তবে রাশিয়ার কাছাকাছি থাকা কিছু দেশ আরও কঠোর পদক্ষেপ দাবি করছে।

কূটনীতিকরা বলছেন, জোটটি রাশিয়ান অনুপ্রবেশ মোকাবিলার জন্য তার নিয়ম-কানুনগুলোকে আরও পর্যালোচনা করতে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতির সমাধান করতে চাইছে।

এছাড়া, ইউক্রেন যেসব কম খরচের প্রযুক্তি ব্যবহার করছে, তা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা এবং অ্যান্টি-ড্রোন সক্ষমতা উন্নত করার কাজও ত্বরান্বিত করছে জোটটি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page