March 7, 2026, 1:23 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে ২৬৮ যুদ্ধবন্দি হত্যার অভিযোগ ইউক্রেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেন শুক্রবার জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রুশ সেনারা ২৬৮ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে হত্যা করেছে—এমন অভিযোগে তারা তদন্ত শুরু করেছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রুশ বাহিনী আহত কিংবা আত্মসমর্পণ করা সৈনিকদেরও হত্যা করছে। কিয়েভ বারবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দাবি জানিয়ে এসেছে, যাতে রুশ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের যুদ্ধাপরাধের জন্য বিচারের আওতায় আনা যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি মিশন জানায়, ২০২৪ সালের আগস্টের শেষ দিক থেকে ইউক্রেনীয় বন্দিদের নির্বিচার হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘ মিশন ৭৯টি হত্যাকাণ্ড নথিভুক্ত করেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রুশ সেনাদের হাতে ২৬৮ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হওয়ার ঘটনায় আমরা ৭৫টি ফৌজদারি মামলা রুজু করেছি।’

এদের মধ্যে ২০২২ সালের ঘটনা ৫৭টি, ২০২৩ সালের ১১টি, ২০২৪ সালের ১৪৯টি এবং ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৫১টি ঘটনা রয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধির পেছনে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক শীর্ষ নেতৃত্বের নির্দেশনা রয়েছে।’

অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বন্দি ইউক্রেনীয় সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে, কখনো খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হচ্ছে।

ক্রেমলিন এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তারা বরং পাল্টা অভিযোগ করেছে, ইউক্রেনই রুশ যুদ্ধবন্দিদের হত্যা করছে।

জাতিসংঘ বলেছে, তিন বছর ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের বন্দিরাই ‘‘নির্যাতন ও অমানবিক আচরণের’’ শিকার হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page