October 2, 2026, 6:59 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র পাঠানোর ভুয়া ছবি প্রকাশ ; তেহরানের প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে ‘স্কাই নিউজ’ টিভি চ্যানেল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। ইরানি দূতাবাস বলেছে, স্কাই নিউজের এ ধরণের পদেক্ষপ পেশাদারি সাংবাদিকতার পরিচয় বহন করে না, তারা নিছক গল্প সাজিয়েছে।

স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে মনে হচ্ছে রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে।

পার্সটুডে জানাচ্ছে, লন্ডনে ইরানের দূতাবাস এক বিবৃতিতে এমন ভিত্তিহীন খবর প্রত্যাখ্যান করে বলেছে- ছবিতে ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নেই, ক্ষেপণাস্ত্র ওঠানো বা নামানোর কোনো প্রমাণ নেই এমনকি ক্ষেপণাস্ত্রের গন্তব্যের কথা নেই। তারা বন্দরে থাকা একটি জাহাজের ছবি দেখিয়ে দাবি করছে ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

ইরান বারবারই ইউক্রেন যুদ্ধে সামরিক সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক সুস্পষ্ট বার্তায় বলেছেন, ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি।’

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page