November 6, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় হামলা বাড়ানোর ঘোষণা দিলেন ইউক্রেনীয় সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ায় ইউক্রেনের হামলার ‘মাত্রা ও পরিসর’ আরও বাড়ানোর অঙ্গীকার করে দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি বলেছেন, রাশিয়ায় ইউক্রেনের হামলা সফল হচ্ছে। কিয়েভ কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানবে।

কিয়েভ থেকে এএফপি জানায়, রোববার ওলেক্সান্দার সিরস্কি সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা এগিয়ে যাব। আমরা হামলার মাত্রা ও পরিসর আরও বাড়াব।

তিন বছর ধরে চলা যুদ্ধের কূটনৈতিক সমাধানে সাম্প্রতিক সময়ের উদ্যোগে কোনো সমাধান না আসার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। প্রায় তিন সপ্তাহ আগে দুই পক্ষের মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন করে আলোচনায় বসার কোনো তারিখ নির্ধারিত হয়নি।

সিরস্কি বলেন, আমরা কেবল রক্ষণাত্মক অবস্থানে বসে থাকব না। কারণ তাতে কোনো ফল আসে না। শেষ পর্যন্ত আমাদের পিছু হটতে হয় এবং জনগণ ও ভূখণ্ড হারাতে হয়।

বিস্তৃত এক বক্তব্যে সিরস্কি স্বীকার করেন, ড্রোন হামলায় কিছু ক্ষেত্রে রাশিয়ার অগ্রাধিকার রয়েছে, বিশেষ করে ফাইবার-অপটিক সংযুক্ত ড্রোন তৈরির ক্ষেত্রে, যেগুলো তার দিয়ে নিয়ন্ত্রিত ও সিগনাল জ্যামিং-এর মাধ্যমে থামানো কঠিন।

তিনি বলেন, এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে তাদের ড্রোনের সংখ্যা ও ব্যবহারিক পরিসরে এগিয়ে রয়েছে রাশিয়া।

তিনি আরও দাবি করেন, গত আগস্টে এক সীমান্ত অভিযানের পর ইউক্রেন এখনও রাশিয়ার কুর্¯‹ অঞ্চলের ৯০ বর্গকিলোমিটার (৫৬ বর্গমাইল) ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে।

সিরস্কি বলেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসনের জবাবে আমরা এই প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছি।

তবে রাশিয়া চলতি বছরের এপ্রিলে জানায়, তারা কুর্¯‹ অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে ইউক্রেনের সেনা উপস্থিতির দাবি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে এবং ২০২২ সালের আগ্রাসনের পর থেকে চারটি ইউক্রেনীয় অঞ্চল নিজেদের অংশ বলে দাবি করছে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ।

কিয়েভ অভিযোগ করেছে, মস্কো ইচ্ছাকৃতভাবে শান্তিচুক্তির প্রচেষ্টা ব্যাহত করছে, যেন তারা ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালিয়ে আরও ভূখণ্ড দখল করতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page