September 25, 2026, 7:04 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজন করতে প্রস্তুত স্লোভাকিয়া 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্লোভাকিয়া শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা আয়োজন করতে প্রস্তুত বলে নিশ্চিত করেছে। যদিও কিয়েভ দেশটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের পুতুল বলে অভিযোগ করেছে।

বৃহস্পতিবার রুশ নেতা এটিকে চলমান সংঘাতের ব্যাপারে সংলাপ চালাতে তার দেশের জন্য একটি ‘গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম’ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপির।

এদিকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সংলাপটি সমাপ্ত করতে পারবেন।

ব্রাতিস্লাভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কোর অনুকূলে শর্ত আরোপের মাধ্যমে সংলাপটি নিষ্পত্তি হতে পারে বলে কিয়েভ আশঙ্কা করছে। এমন একটি সম্ভাবনা কিয়েভের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, কারণ ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়াই করছে।

স্লোভাকিয়া প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার গভীর রাতে ফেসবুক পোস্টে বলেন, ‘যদি কেউ স্লোভাকিয়ায় শান্তি আলোচনার আয়োজন করতে চায়, তবে আমরা তা করতে প্রস্তুত।’

এর আগে, স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা স্লোভাকিয়ায় এই ধরনের আলোচনা আয়োজনের প্রস্তাব দিচ্ছি।’

রাশিয়া  ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করার প্রায় তিন বছর পর পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

পুতিন বৃহস্পতিবার বলেন, স্লোভাকিয়া সম্ভাব্য শান্তি আলোচনা আয়োজনের একটি ‘প্ল্যাটফর্ম’ হওয়ার প্রস্তাব দিয়েছে।

তিনি ব্রাতিস্লাভার ‘নিরপেক্ষ অবস্থানের’ প্রশংসা করে বলেন, ‘রাশিয়া এর বিরুদ্ধে নয়।’

তবে পুতিন তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘তার দেশ ইউক্রেনের কাছ থেকে সবকিছু অর্জন করে নেবে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page