March 27, 2026, 6:33 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ও ইউক্রেনকে জ্বালানি অবকাঠামোতে হামলা না করতে তুরস্কের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনকে জ্বালানি অবকাঠামোতে হামলা না করার আহ্বান জানিয়েছে তুরস্ক। কৃষ্ণসাগরে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত জ্বালানিবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের একাধিক ড্রোন হামলার পর দেশটির  জ্বালানি মন্ত্রী আলপারস্লান বাইরাকতার এ আহ্বান জানান।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ইস্তাম্বুলে বাইরাকতার সাংবাদিকের বলেন, যে কোনো বিঘ্নতা বৈশ্বিক বাজার ও মানুষের জীবনে আঘাত হানবে।

ইতোমধ্যেই উভয় দেশের জ্বালানি স্থাপনাগুলো আক্রমণের শিকার হয়েছে।

তিনি বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের সব পক্ষকে বলছি— জ্বালানি অবকাঠামোকে এই যুদ্ধের বাইরে রাখুন। কারণ এটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

গত শুক্রবার তুরস্কের উপকূলের কাছে কৃষ্ণসাগরে দুটি খালি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। একটি ট্যাঙ্কার রাশিয়ার বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের বাহিনী নৌ-ড্রোন ব্যবহার করে ওই জাহাজগুলোতে হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, এগুলো গোপনে রাশিয়ার তেল পরিবহন করছিল।

মঙ্গলবার তৃতীয় একটি ট্যাঙ্কার রাশিয়া থেকে জর্জিয়া যাওয়ার পথে হামলার শিকার হয়।

রাশিয়া বলেছে, এটি ড্রোন হামলার শিকার হয়েছে।

তবে ইউক্রেন এই হামলায় সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

বাইরাকতার বলেন, সংঘাত চলাকালে বারবার জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা জানি, যুদ্ধ চলাকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো প্রধান লক্ষ্যবস্তু ছিল এবং এর জবাবে ইউক্রেনও রাশিয়ার কিছু জ্বালানি স্থাপনায় হামলা করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page