August 16, 2026, 1:20 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির সাথে সন্ধানী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে সন্ধানী, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী ফাউন্ডেশনের এক প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল সন্ধানীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তারা (প্রতিনিধিদল) মুমূর্ষু রোগীদের রক্তের যোগান এবং মরনোত্তর চক্ষুদানের মাধ্যমে সংগৃহীত কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সন্ধানীর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, রক্তদান এবং মরনোত্তর চক্ষুদানে মানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে সন্ধানী প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
রাষ্ট্রপ্রধান বলেন, এই সমস্ত কার্যক্রমে মানুষকে উদ্বুদ্ধ করা গেলে রোগীদের জন্য বিশুদ্ধ রক্ত সংগ্রহ ও সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কর্নিয়াজনিত অন্ধত্ব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে দেশের প্রতিটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেন।
তিনি সন্ধানীর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের ও আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বঙ্গভবন সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page