September 6, 2026, 8:49 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জাকার্তায় লাল গালিচা অভ্যর্থনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছলে তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপ্রধান আগামী ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আজ সেখানে পৌঁছান।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১০) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি।

ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. সাজেবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে (ইন্দোনেশিয়া সময়) জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং ২০২৩ সালের জন্য ‘আসিয়ান চেয়ার’ জোকো উইডোডোর আমন্ত্রণে রাষ্ট্রপতি ‘আসিয়ান’ (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।

রাষ্ট্রপতি সেখানে ‘অতিথির চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে বৃদ্ধির কেন্দ্রবিন্দুকে সমর্থন করার জন্য আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করা’ বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।

এছাড়াও তিনি তাঁর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তে রাষ্ট্রনেতাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

রাষ্ট্রপতি জাকার্তায় শীর্ষ সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page