April 27, 2026, 9:10 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য : নতুন এটর্নি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য।
এটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব তার গ্রহণের পর তিনি আজ এ মন্তব্য করেন।
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।
এটর্নি জেনারেল বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।
এটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আজকের বাংলা তারিখ



Our Like Page