September 29, 2026, 8:28 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রিজভীদের সেই স্বপ্ন পূরণ হবে না : পাটমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, সেই বাংলাদেশ আজকে আর নেই। তারা সেই বাংলাদেশ দেখে অভ্যস্ত—সেখানেই ফিরে যেতে চান। রিজভীদের সেই স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ঈদের পর প্রথম কর্মদিবসে সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নানক বলেন, আজকের বাংলাদেশ এমন এক জায়গায় গেছে আর পেছনে তাকানোর সময় নেই। আজকের বাংলাদেশ অনেক সুন্দর।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে এক পরিস্থিতি, মফস্বলে কিন্তু আরেক পরিস্থিতি। ঢাকার মানুষ যে বাজার পরিস্থিতির মুখোমুখি ছিল মফস্বলের মানুষ কিন্তু সেই পরিস্থিতির মুখে ছিল না। রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।

সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে সিন্ডিকেট বড় ব্যাপার। কাঁচাবাজারে এটা প্রযোজ্য না। মাঝখানে যারা থাকে বা ভোক্তা যাদের কাছে মালামাল কেনে সেখানে নিয়ন্ত্রণ হওয়া দরকার। সে কাজটা সরকার করবে, সেটা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, সুলভ মূল্যের বাজারের কারণে ঢাকা শহরে ১৫ রোজার পরে বাজার নেমে গেছে। বাজার নিয়ন্ত্রণে এসেছে। জিনিষপত্র ও কাঁচামালের দাম নিয়ন্ত্রণে এসেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page