September 21, 2026, 5:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

রিপাবলিকানদের লজ্জা থাকা উচিত : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কংগ্রেসে ট্রাম্প সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ভয়াবহ যে হামলা চালিয়েছে তাকে খাটো করার ফক্স নিউজের প্রচেষ্টাকে সমর্থন করায় বিপাবলিকানদের লজ্জিত হওয়া উচিত।
বাইডেন বুধবার টুইট করে বলেছেন, ওই হামলায় ১৪০ জনেরও বেশি কর্মকর্তা আহত হয়েছেন। এ কথা আমি আগেও বলেছি, তারা যে নরকের মধ্যদিয়ে গেছে তা অস্বীকার কিংবা খাটো করার সাহস কার কীভাবে হয়?
তিনি আরো বলেছেন, আমি আশা করছি আমাদের আইন প্রয়োগকারী সদস্যদের প্রতি যা করা হয়েছে তাকে খাটো করার জন্যে হাউস রিপাবলিকানরা লজ্জা বোধ করবেন।
এছাড়া বাইডেন ক্যাপিটল হিল পুলিশের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন।
ক্যাপিটল হিলের পুলিশ প্রধান থমাস ম্যাঙ্গার ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসনকে অভিযুক্ত করে বলেছেন, তিনি ট্রাম্পের নির্বাচনে হেরে যাওয়ার পর হামলার ভিডিও নজিরবিহীনভাবে রদবদল করেছেন।
সম্প্রতি হাউস স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাককারথি ক্যাপিটল হিলের নিরাপত্তা ক্যামেরার ৪১ হাজার ঘন্টার ফুটেজ কার্লসনের কাছে হস্তান্তর করেন।
ক্যাপিটল হিলের ভিড় শন্তিপূর্ণ ছিল নিজের এই যুক্তি দাঁড় করাতে কার্লসন পরে এসব ফুটেজ সম্পাদনা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page