October 11, 2026, 1:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রিয়াদের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে : ন্যাশনাল ইন্টারেস্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদিআরব ৩ এপ্রিলে হঠাৎ করেই ঘোষণা দিয়েছে মে ২০২৩ থেকে এ বছরের শেষ নাগাদ স্বেচ্ছায় তেল উৎপাদন কমিয়ে দেবে। তেল উৎপাদনকারী ৯টি দেশের সংস্থা ওপেক-প্লাসের বৈঠকের ঠিক ১ দিন আগে সৌদিআরব ওই ঘোষণা দেয়। ওপেকভুক্ত দেশগুলোর মন্ত্রীদের তদারকি বৈঠকের ১দিন আগে সৌদিআরবের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ওপেক প্লাসভুক্ত ৯টি দেশ হলো: সৌদিআরব, ইরাক, আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান এবং রাশিয়া।

আতিথেয়তা আর বন্ধুত্বের বিনিময়ে সৌদিআরব স্বল্পমূল্যে তেল সরবরাহ করেছে আমেরিকাকে। পক্ষান্তরে আমেরিকা তাদের দেশকে নিরাপত্তা এবং অস্ত্র দিয়েছে। বন্ধুত্বের এই বিনিময় “নিরাপত্তার জন্য তেল” নামে পারিভাষিক রূপ লাভ করেছে।

আমেরিকার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা লিখেছে: সৌদি-আরবের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্ট নামক ওই মার্কিন পত্রিকাটি লিখেছে: সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তেল পাওয়ার মার্কিন নীতি ব্যর্থ হয়েছে।

ন্যাশনাল ইন্টারেস্ট আরও লিখেছে, প্রায় ২৫ বছর ধরে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্থিতিশীল ছিল।

ন্যাশনাল ইন্টারেস্ট আরও লিখেছে, আমেরিকার দরকার স্বল্প দামে তেল। তা না হলে মার্কিন অর্থনীতি স্থবির হয়ে যাবে। তেলের উচ্চমূল্য সংরক্ষণের ব্যাপারে সৌদিআরবের সরাসরি ভূমিকা রয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে: তেহরান ও রিয়াদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ঘটনাও প্রমাণ করে ওয়াশিংটনের নীতি ব্যর্থ হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page