October 11, 2026, 2:19 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রুপিতে ভারতের সঙ্গে বাণিজ্যে রাজী নয় রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজস্ব মুদ্রা রুপিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার আগ্রহ প্রকাশ করেছিল ভারত। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছিল দিল্লি। তবে রাশিয়া আগ্রহী না হওয়ায় দুই দেশ এ নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ভারতীয় সরকারি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

আর এ পরিকল্পনা ভেস্তে যাওয়ার বিষয়টি কম দামে রাশিয়ার জ্বালানি তেল ও কয়লা আমদানী করা ভারতীয় আমদানীকারকদের জন্য বড় একটি ধাক্কা হবে বলে জানিয়েছে রয়টার্স। কারণ তারা চাচ্ছিলেন রাশিয়ার সঙ্গে সরাসরি রুপিতে বাণিজ্য করতে। এতে মুদ্রা বিনিময়ের জন্য তাদের যে বাড়তি খরচ হয় সেটি কমে যেত।

যেহেতু এখন বিশ্বের অনেক দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে, ফলে দেশটির বিশ্বাস যদি তারা ভারতের সঙ্গে রুপিতে লেনদেন করে তাহলে তাদের বৈদেশিক রিজার্ভে বাড়তি ৪০ বিলিয়ন রুপি জমা হয়ে যাবে।

এছাড়া রাশিয়ানরা ভারতীয় মুদ্রা সঞ্চয়ে আগ্রহী নয় বলেও নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন অপর এক সরকারি কর্মকর্তা।

বিশ্বে রুপি পুরোপুরি বিনিময়যোগ্য নয়। বিশ্বব্যাপী যত পণ্য রপ্তানি হয় এরমধ্যে মাত্র ২ শতাংশ পণ্য হলো ভারতের। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রুপি রাখার প্রয়োজন মনে করে না বেশিরভাগ দেশ।

গত বছর রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রুপিতে লেনদেন করার বিষয়টি সামনে আনে ভারত। ওই সময় তারা মস্কোর কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি শুরু করে।

নাম গোপন রাখার শর্তে অপর এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ভারতের সঙ্গে চীনের ইউয়ানে লেনদেন করতে চায়। এছাড়া দুই দেশ সংযুক্ত আরব আমিরাতের দিরহামেও কিছু লেনদেন করে থাকে। তবে বেশিরভাগ লেনদেন হয় মার্কিন ডলারেই।

সব চেষ্টার পরও রাশিয়া রুপিতে বাণিজ্য করতে আগ্রহী না হওয়ায় ভারত এখন এ আলোচনা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তা। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page