September 27, 2026, 9:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রুশবিরোধী পাল্টা আক্রমণ ; পর্যাপ্ত অস্ত্রের অভাবে ক্ষুব্ধ ইউক্রেনের কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদের অভাবে মন্থর গতিতে এগোচ্ছে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণ। আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র কিংবা বন্দুকের গুলি, কোনও কিছুই নেই পর্যাপ্ত পরিমাণে। শুক্রবার (৩০ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি। শনিবার এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিত্রদের প্রতিশ্রুত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের জন্য এখনও অপেক্ষায় কিয়েভ। জালুঝনি বলেন, ‘আমাদের ১২০ টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই। কেননা, পুরো বিশ্বকে হুমকি দেবো না আমরা। অল্প সংখ্যক বিমানই যথেষ্ট।’ পাল্টা আক্রমণের ধীর গতি নিয়ে কয়েকটি পশ্চিমা দেশ প্রশ্ন উত্থাপন করলে জবাবে এমন কথা বলেন তিনি।

এফ-১৬’র বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আমাদের প্রয়োজন, কেননা আর কোনও পথ খোলা নেই। শত্রুরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করছে।’

জালুঝনি জানিয়েছেন, পেন্টাগনের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। তিনি বলেন, ‘আমাদের একটি চুক্তি রয়েছে। মাঝে মাঝে ফোন করে আম তাকে বলতেই পারি, এক সপ্তাহের ভেতত এক লাখ গোলা না পেলে আমার ১ হাজার সেনা মারা যাবে।’ কিন্তু মার্ক একা এ বিষয়ে কিছু করতে পারবেননা বলে জানান তিনি।

পরবর্তীতে মার্ক বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে যথাসম্ভব অস্ত্র সরবরাহের প্রচেষ্টায় রয়েছে। তিনি বলেন, ‘তাদের যথাসম্ভব সাহয্য করতে চেষ্টা করছি।’ তবে পাল্টা আক্রমণের গতি নিয়ে অনেকে অধৈর্য হয়ে উঠেছেন বলে স্বীকার করেন তিনি।  সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page