September 29, 2026, 5:20 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রুশবিরোধী যুদ্ধে কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের সামরিক বাহিনীর নাৎসিবাদী আজভ ব্যাটালিয়নে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না।

নিকো নামের এ সেনা সদস্য ইউক্রেনের টিএসএন অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং পা হারিয়েছেন। তারপরও তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই। তিনি বলেন, ইউক্রেনের কোন ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না।

ইউক্রেনের এই সেনা বলেন, যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই টিসযা নদীতে ডুবে মারা যাচ্ছে।

সম্প্রতি ইউনক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সেনা এই নদীতে ডুবে মারা গেছে। নিকো মূলত এ কথার মধ্যদিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন।

গত মাসে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছিল, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত টিসযা নদীতে ২২ জন সেনা ডুবে মারা গেছে। টিসযা নদী ইউক্রেন-রোমানিয়া সীমান্তে অবস্থিত। যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page