October 14, 2026, 6:54 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে জার্মানির ২০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানি থেকে কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদে রাশিয়াও অন্তত ২০ জন জার্মান কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শনিবার) এ তথ্য জানান।

তিনি বলেন, জার্মানি রাশিয়ার ২০ জনের বেশি কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার পরিপ্রেক্ষিতে মস্কোও পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ জনের বেশি কূটনীতিক জার্মানিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জাখারোভা বলেন, “বার্লিন যে পদক্ষেপ নিয়েছে আমরা তার কঠোর নিন্দা জানাই। তারাই কূটনৈতিক সম্পর্কসহ দু’দেশের মধ্যকার সামগ্রিক সম্পর্ক নিশ্চিতভাবে ধ্বংস করছে।”
মস্কো বলছে, কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপ গোপন রাখতে চেয়েছিল জার্মানি কিন্তু গণমাধ্যম তা ফাঁস করে দিয়েছে। চলতি মাসের প্রথম দিকে জার্মানির কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ব্যক্তিগতভাবে কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাশিয়ার অন্তত ৩০ জন কূটনীতিকে বহিষ্কার করতে চেয়েছিলেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মানির এইসব পদক্ষেপের পর পাল্টা ব্যবস্থা নেয়ার পথ বেছে নিয়েছে মস্কো। তবে এ দফায় ঠিক কতজন কূটনীতিক বহিষ্কার করবে তা পরিষ্কার করে বলেনি কোনো পক্ষ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মান দূতাবাসের সর্বোচ্চ সংখ্যক স্টাফকে দেশে ফেরত পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page