September 29, 2026, 10:28 am
শিরোনামঃ
দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে মাটির নিচের শ্রেণিকক্ষে পাঠদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে স্কুল শিশুদের রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধের মধ্যেও পাঠদান জারি রাখতে কয়েকটি মেট্রো স্টেশনে তৈরি করা হয়েছে শ্রেণিকক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে দ্বিতীয় বৃহত্তম ইউক্রেনীয় শহর খারকিভের জনসংখ্যা ছিল ১৪ লাখের বেশি। শহরটির কিছু অংশ রুশ সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে অবস্থিত। এর শহরের উত্তরাঞ্চল যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধের সময় খারকিভের স্কুলগুলো অনলাইনে শিক্ষাদানে বাধ্য হয়েছিল। কারণ শহরটিতে রুশ ক্ষেপণাস্ত্র ছোড়ার এক মিনিটের মধ্যে আঘাত হানতে পারে। এর ফলে শ্রেণিকক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য যথেষ্ট সময় পায় না শিক্ষার্থীরা।

মেয়র ইহোর তেরেখভ মঙ্গলবার বলেছেন, সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষের আগে খারকিভের মেট্রো স্টেশনগুলোতে ৬০টি শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে। এর ফলে সহস্রাধিক শিশুর সশরীরে উপস্থিত হয়ে অধ্যয়নের স্থান তৈরি হয়েছে।

এমন একটি শ্রেণিকক্ষে  ছেলেকে দিয়ে মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষায় থাকা মা ইরিনা লোবোদা বলেছেন, শিশুরা একে অপরের সঙ্গে সামাজিক  হতে পারবে এবং যোগাযোগ করতে সক্ষম হবে। আমি এই উদ্যোগকে সমর্থন করি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page