April 23, 2026, 6:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রুশ দখলদারদের কখনোই মেনে নেবে না ইউক্রেনীয়রা : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার হাতে দখল হওয়া ভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, দখলদারদের কখনোই মেনে নেবে না ইউক্রেনীয়রা।

বন্দর শহর ওডেসা পরিদর্শনের সময় রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘একজোট হয়েই আমরা জিতব। ইউক্রেনের উপকূল কখনই এই দখলদারদের হাতে তুলে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘অবশ্যই শত্রুরা কৃষ্ণ সাগরের পরিস্থিতি নির্ধারণ করবে না। দখলকারীদের ক্রিমিয়া এবং আজভ সাগরের কাছাকাছি আসার আগে চিন্তাভাবনা করতে হবে।’

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়ান উপদ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে। তবে আন্তর্জাতিকভাবে উপদ্বীপটি ইউক্রেনীয় হিসেবে স্বীকৃত। অন্যদিকে আজভ সাগরঘেঁষা ইউক্রেনীয়  শহরগুলো ১৬ মাস ধরে চলা যুদ্ধে একাধিকবার রুশ হামলার শিকার হয়েছে।

এদিকে রুশ সেনারা পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনের চারটি এলাকায় ‘ভয়াবহ লড়াইয়ে’ প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার।

মালিয়ার সোশাল মিডিয়ায় লেখেন, ‘সর্বত্র ভয়ানক লড়াই চলছে। পরিস্থিতি বেশ জটিল। শত্রুরা আভদিভকা, মারিঙ্কা, লাইমান সেক্টরে অগ্রসর হচ্ছে।’

মালিয়ার বলেন, ‘ইউক্রেনীয় সেনারা বাখমুতের দক্ষিণ প্রান্তের পাশাপাশি দক্ষিণ ইউক্রেনের বারদিয়ানস্ক এবং মেলিটোপোলের কাছে ‘আংশিক সাফল্য’ নিয়ে অগ্রসর হচ্ছে।’ সূত্র: বিবিসি

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page