September 18, 2026, 5:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

রুশ পরমাণু অস্ত্র রাখলে মিনস্কের ওপর নতুন নিষেধাজ্ঞার দিবে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বেলারুশ রাশিয়ার পরমাণু অস্ত্র রাখলে ব্রাসেলস মিনস্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত রয়েছে। খবর এএফপি’র।

তিনি টুইটার বার্তায় বলেন, ‘বেলারুশের রাশিয়ার পরমাণু অস্ত্র রাখা দায়িত্বজ্ঞানহীন হবে এবং ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াবে। বেলারুশ এখনো এটি বন্ধ করতে পারে এবং আর এটি তাদের পছন্দ। এ ব্যাপারে ইইউ আরো নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শনিবার ঘোষণা দেন যে বেলারুশে তার দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি স্টেশন থাকবে।
পুতিন বলেন, এ মোতায়েন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অনুরূপ। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্ক এ ধরনের অস্ত্র সংরক্ষণ করে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন যে রাশিয়ার যেকোন হামলায় সম্ভবত ছোট আকারের যুদ্ধাস্ত্র ব্যবহার করবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র মোকাবেলার অংশ হিসেবে এটিকে একটি ‘কৌশল হিসেবে অভিহিত করা হয়।

শনিবার সম্প্রচার করা এক সাক্ষাতকারে পুতিন বলেন, বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে এ পদক্ষেপ ‘অস্বাভাবিক কিছু না।’ এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page