September 28, 2026, 5:54 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রুশ প্রতিরক্ষামন্ত্রীকে নতুন ড্রোন দেখালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে উত্তর কোরিয়ার নতুন ড্রোন, নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন। আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কিম জং-উন ও সের্গেই শোইগু আজ ‘অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী ২০২৩’ পরিদর্শন করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে পিয়ংইয়ংয়ের সবচেয়ে নতুন ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্র দেখানো হয়েছে। এর মধ্যে ছিল বিশাল আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), আগে দেখানো হয়নি এমন সামরিক ড্রোন।

উত্তর কোরিয়ার নেতা ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর এই প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শনের বেশ কিছু ছবি প্রকাশ করেছে কেসিএনএ। প্রদর্শনীর ছবিতে উত্তর কোরিয়ার বৃহত্তম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭ ও হোয়াসং-১৮ সলিড-ফুয়েল আইসিবিএম দেখা গেছে। এছাড়া নতুন সামরিক ড্রোনও দেখা যায়।

প্রদর্শনী পরিদর্শনকালে সের্গেই শোইগুকে কিম জং-উন বলেন, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনার আওতায় এই অস্ত্রশস্ত্র-সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদন করা হয়েছে।

কিম জং-উন বারবার বলেন, তার দৃঢ় বিশ্বাস, রুশ সেনাবাহিনী ও জনগণ বড় সাফল্য অর্জন করবে।

উত্তর কোরিয়ার ‘বিজয় দিবস’ উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। তবে এই অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া।

আজকের বাংলা তারিখ



Our Like Page