April 22, 2026, 9:57 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

রুশ বাহিনীর ‘গুরুত্বপূর্ণ’ অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিল ইউক্রেনের সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীর একটি বড় অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের হামলায় অস্ত্র ভাণ্ডারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটি।

ওডেসা সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানিয়েছেন, তাদের সেনারা রোববার (১৮ জুন) রুশ অধিকৃত খেরসনের বন্দর শহর হেইনচেস্কে হামলা চালান। এতে তারা সফলভাবে ‘খুবই গুরুত্বপূর্ণ’ একটি অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দেন।

তিনি বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সকালে, হেইনচেস্কের রায়কোভে, খুব ভালো একটি হামলা চালিয়েছে—  এটি খুবই জোরে ছিল। সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ভাণ্ডার ছিল। এটি ধ্বংস হয়েছে।’

অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনীয় বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া রুশ বাহিনীও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, দূর দিগন্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। এছাড়া বিস্ফোরণের শব্দ এবং আগুনে পোড়া বিভিন্ন বস্তু এদিক-সেদিক ছিটকে যাচ্ছে।

যেখানে হামলার ঘটনা ঘটেছে সেটি আজভ সাগরের একটি বন্দর নগরী। গত বছর ইউক্রেনে হামলার করার পরপরই এ শহরটি দখল করে নেয় রুশ বাহিনী। এরপর থেকে শহরটি তাদেরই নিয়ন্ত্রণ রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page