September 27, 2026, 8:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ এন্টিপার্সনেল ল্যান্ডমাইন ব্যবহার করেছে ইউক্রেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, রাশিয়ান সেনাদের আটকাতে বাছবিচারহীনভাবে বিপজ্জনক এসব মাইন পুঁতেছিল ইউক্রেনীয় বাহিনী। এসব অস্ত্র ব্যবহারের নতুন প্রমাণও পাওয়া গেছে।

আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার না করতে ইউক্রেনের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটি বলেছে, ইউক্রেনের সরকার গত মাসে কথা দিয়েছিল, যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না তারা।

সেই কথা রাখার অনুরোধ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

এছাড়া যেসব সেনা এগুলো ব্যবহার করেছেন তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ‘নিষিদ্ধ মাইন ব্যবহারের তদন্ত করার যে প্রতিশ্রুতি ইউক্রেনের সরকার দিয়েছে, বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’

সংস্থাটি আরও বলেছে, গত মে মাসে চিঠিতে নিষিদ্ধ মাইন ব্যবহারের বিষয়টি ইউক্রেনের সরকারকে অবহিত করা হয়। তবে ওই চিঠির জবাব দেয়নি কিয়েভ। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page