November 2, 2026, 3:00 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

রুশ-বিরোধী নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় ইউনিয়নকে উপহাস করছে সারা বিশ্ব : হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে সমর্থনের মধ্যদিয়ে ইউরোপ নিজেকে ধ্বংস করছে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বিশ্ব অঙ্গনে উপহাস সৃষ্টি করেছে। পিটার সিজার্তো বলেন, তার সরকার বিশ্বাস করে অবশ্যই এই মুহূর্তে ইউক্রেন সংকটের অবসান হওয়া উচিত।

গতকাল শনিবার ট্রানজিট রাজনৈতিক উৎসবে অংশগ্রহণকারীদের তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে সফল হয়েছে- এটা বলা একটি চটকদার এবং কাব্যিক অতিরঞ্জন হবে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ হয়েছে, বিশ্বের সব জায়গায় ইউরোপীয় নিষেধাজ্ঞার এই নীতি হাসির খোরাকে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, “আমেরিকা ইউক্রেনের ঘটনায় ইউরোপকে প্রতিযোগিতার মধ্যে ফেলেছে যে, কোন দেশ ইউক্রেনকে কত বেশি সাহায্য করতে পারবে। আমেরিকা মূলত সামরিক সাহায্যের প্রতিযোগিতা শুরু করেছে এবং ইউরোপের রাজনীতিবিদরা এই উস্কানিকে গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে আমরা এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইউরোপকে ধ্বংস করছি।”

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই হাঙ্গেরি এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সরাসরি বিরোধিতা করে আসছে। তবে দেশটি ইউরোপের সম্মিলিত চাপের কাছে কুলিয়ে উঠতে না পেরে অনেক ক্ষেত্রেই ইউরোপের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন করতে বাধ্য হচ্ছে। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বারবার ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন। তারা সুস্পষ্ট করে বলেছেন, ইউক্রেন কখনো রাশিয়াকে পরাজিত করার আশা করতে পারে না।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page