October 17, 2026, 11:31 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রুশ হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের টেরনোপিলে গতকাল রাতভর রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

আজ বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে গতকালের হামলা ভয়াবহতম।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, টেরনোপিলে ৯ তলা আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় হলো- সেখানে ৯ জন মারা গেছে।

হামলার পর ধোঁয়াচ্ছন্ন বিধ্বস্ত বহুতল ভবনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন আটকা পড়ে থাকতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানেও হামলা করেছে রাশিয়া।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page