October 11, 2026, 8:18 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরো সাড়ে ৩২ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের জন্য আমেরিকা নতুন করে ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিষয়ে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করল ওয়াশিংটন।

পেন্টাগন গত মঙ্গলবার) জানিয়েছে, এই সামরিক প্যাকেজের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং সামরিক যান থাকবে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক এবং মার্কিন নির্মিত ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেলস আটকের ভিডিও ফুটেজ প্রকাশ করার একদিন পর অ্যামেরিকা এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করল।
আমেরিকার প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথরিটি বা পিডিএ আইনের আওতায় পেন্টাগন ইউক্রেনের জন্য এই ৪০তম সামরিক প্যাকেজ দিতে যাচ্ছে। পিডিএ আইনের বলে মার্কিন প্রেসিডেন্ট বৈধভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরিভিত্তিতে বিভিন্ন দেশের কাছে অস্ত্র চালান পাঠাতে পারেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে ৩৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। এইসব সামরিক সহায়তার বিরুদ্ধে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মস্কো বলছে, এসব সামরিক সহায়তার মধ্য দিয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো প্রকৃতপক্ষে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে। এতে যুদ্ধ বিস্তারের আশঙ্কা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page