October 18, 2026, 1:18 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছুম মিয়া (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছুম মিয়া ও একই এলাকার রাজু মিয়ার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে দেশে ফেরার পরও ওই বিরোধ মীমাংসা হয়নি। পরে স্থানীয়দের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে রাজু মিয়াকে মাছুম মিয়াকে ৮ হাজার টাকা পরিশোধের সিদ্ধান্ত দেওয়া হয়। তবে এতে অসন্তুষ্ট হয়ে রাজু মিয়া মাছুম মিয়ার দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এতে করে বিরোধ আরও বাড়ে।

ঘটনার দিন সন্ধ্যায় মাছুম মিয়া মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে টাওরা মধ্যপাড়া এলাকায় পৌঁছালে রাজু মিয়া তাকে বাঁশ দিয়ে আঘাত করেন। তিনি মাটিতে পড়ে গেলে রাজু মিয়া ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মাছুম মিয়াকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page