October 12, 2026, 1:52 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ এমভি ইসানিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসা রুশ জাহাজ এমভি ইসানিয়া বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে। রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজটি বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এরপর বিকাল ৪টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।

রুশ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে। আজ বিকালে বন্দরে ভিড়ার পর পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। খালাস শেষে জাহাজটি শুক্রবার বন্দর ত্যাগ করবে।

তিনি আরও জানান, জেটিতে নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য রবিবার থেকে সড়কপথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে ১১জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে সাত কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো সরাসরি পণ্য নিয়ে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতে ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page