April 5, 2026, 7:21 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

রোযার প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় ১ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে রোজার প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) তুলকারেম শহরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ।

ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়, আবু খাদিজেহের মরদেহ হাসপাতালে পৌঁছার পর তার হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অনেকে। তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে অভিযান চালায়। তারা। এসময় গুলিতে নিহত হয় ওই ব্যক্তি।

তুলকারেম ব্রিগেড, গত এক বছরে পশ্চিম তীরে সক্রিয় হওয়া বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি। আবু খাদিজেহ এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। এটিকে হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে তারা।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মুরাদ দ্রৌবি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরায়েলি বাহিনী তুলকারেমের একটি এলাকা শুফায় হামলা চালায়।

আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী।

গত বছরও রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গত রোববার ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা শারম আল-শেখে মার্কিন, মিশরীয় ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানে তারা সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত একবছরে, ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে বন্দুক হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page