April 9, 2026, 1:09 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হ্রাসে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে বসবাসরত ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘের মহাসচিব।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই। আমরা আপনার সংস্কার সমর্থন করছি এবং আপনাকে শুভকামনা জানাই। এ বিষয়ে আমাদের যা করণীয় তা আমাদের জানান।

সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে এবং দেশের ‘বাস্তব রূপান্তর’ ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংস্কারের প্রক্রিয়া জটিল হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আন্তোনিও গুতেরেস জানান, মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছেন।

তিনি বলেন, আমি কখনোই এত বৈষম্যের শিকার কোনো জনগোষ্ঠী দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে। এ সময় তিনি কক্সবাজারে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সহায়তা কমানো একটি অপরাধ- এমন মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, পশ্চিমা দেশগুলো এখন সামরিক ব্যয়ের জন্য বাজেট দ্বিগুণ করছে, অথচ বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে।

এ সময় গুতেরেস বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অসাধারণ উদারতা প্রদর্শনের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য অত্যন্ত উদারতা দেখিয়েছে। রোহিঙ্গারা আমার জন্য বিশেষ একটি বিষয়।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page