April 6, 2026, 12:51 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

রো‌হিঙ্গা‌দের জন্য ২.৩ মিলিয়ন পাউন্ড সহায়তা দি‌চ্ছে যুক্তরাজ‌্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়‌দের জন্য ২.৩ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা দি‌য়ে‌ছে যুক্তরাজ্য।

রোববার ঢাকার যুক্তরাজ্যের হাইক‌মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

হাইক‌মিশন জানায়, যুক্তরাজ্যের নতুন এ সহায়তা স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের সুরক্ষায় ব্যবহার করা হ‌বে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ অর্থায়নের বাস্তবায়ন কর‌বে।

বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল ঘূর্ণিঝড় মোখার পর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শে‌ষে অতিরিক্ত এ অর্থায়নের ঘোষণা দেন।

ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা এবং স্বাগতিক সম্প্রদায়ের পা‌শে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাজ‌্য ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে পুনরুদ্ধার করতে চায়। আমি ২. ৩ মিলিয়ন পাউন্ডের নতুন এ অর্থায়ন ঘোষণা করতে পেরে গর্বিত। যুক্তরাজ্য এ সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করছে।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ বলেন, এ সমর্থনটি এমন একটি সংকটময় সময়ে আসে যখন রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের স্বাগতিক সম্প্রদায়গুলি সাম্প্রতিক দুর্যোগ, এবং চলমান মানবিক প্রয়োজন। বিশেষ করে ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড এবং ঘূর্ণিঝড় মোখার পরে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি।

২০১৭ সাল থে‌কে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩৫২ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা প্রদান করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page