September 30, 2026, 11:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদ উত্থানে পুলিশ সতর্ক : অতিরিক্ত আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদ আবির্ভূত হতে পারে, এই ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

আজ বুধবার (৩১ মে) সকালে কক্সবাজারে স্হানীয় এক হোটেলে জঙ্গিবাদ দমনের উপর বিট ও কমিউনিটি পুলিশিং নিয়ে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি বলেন, পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদের আশংকাকে উড়িয়ে দিচ্ছেনা। এ নিয়ে ক্যাম্পে এন্টি টেররিজম ইউনিট কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও কাজ করছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিস্তার রোধ নিয়েও পুলিশ কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোকে কোনভাবেই জঙ্গিবাদ ক্ষেত্র করতে দেবে না। এব্যাপারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে বা যারা কাজ করবে তাদের বিরুদ্ধে সব সময় সজাগ রয়েছে পুলিশ।

কর্মশালায় উল্লেখ করা হয়, রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিককালে অপরাধের মাত্রা বাড়ছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে রোহিঙ্গা সংক্রান্ত ২৪১টি মামলা হয়েছে। এর মধ্যে ৩১টি হত্যা মামলা, ১২টি হত্যা চেষ্টা মামলা, ২৪টি অস্ত্র মামলা, ৯টি নারী নির্যাতন মামলাসহ ১৩৭টি মাদকের মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারসহ আরও অনেক ধরনের অপরাধের মামলা রয়েছে।

পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশন অফিসের পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টস, এপিবিএন পুলিশের ডিআইজি এফডিএমএন জামিল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি কানিস ফাতেমা অফিসার ইনচার্জ অন ইউএনওডিসি শাহ মোহাম্মদ নাহিয়ান, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় কমিউনিটি পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা পুলিশের ৫০ জন কর্মকর্তা অংশ নেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page