September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা গণহত্যা মামলার জন্য ওআইসি সদস্যদের অর্থ দেওয়ার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা বিষয়ক মামলা পরিচালনার জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্যদের অর্থ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গাম্বিয়ার প্রেসিডেন্ট এবং ওআইসি মহাসচিব যৌথ এক চিঠিতে এই আহ্বান জানান। রবিবার (২৮ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা করেছে গাম্বিয়া এবং ওই মামলা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিমদের সংহত হতে হবে, মুসলিমদের অনেক সম্পদ আছে এবং সেগুলো নিজেদের কাজে কীভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।

ওআইসি মহাসচিব হিসাইন ব্রাহিম তাহা জানান, ওআইসির অন্যতম অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা। সদস্যভুক্ত দেশগুলোর শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে আমরা আলোচনা করেছি।

রোহিঙ্গা তহবিল ক্রমেই সংকুচিত হয়ে আসছে, এ বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের প্রধান কাজটি করে জাতিসংঘ।

তহবিল সংকট নিয়ে ওআইসিরও উদ্বেগ আছে জানিয়ে তিনি বলেন, সেজন্য আমি ওআইসির মহাসচিব হিসেবে সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছি রোহিঙ্গাদের সহায়তা করার জন্য। রোহিঙ্গা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা করেছে গাম্বিয়া এবং দেশটি বড় বা ধনী দেশ নয়। এজন্য আমরা সব সদস্য দেশগুলোকে আহ্বান জানাই গাম্বিয়াকে সহযোগিতা এবং তহবিলে অর্থ দেওয়ার জন্য।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page