October 30, 2026, 9:05 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাল বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আসিয়ানভুক্ত দেশগুলোকে সংক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

গত ১৩ ও ১৪ জুন নরওয়ের অসলোতে জেনেভাভিত্তিক সেন্টার ফর হিউম্যানিটারিয়ান ডায়ালগের ফোরামে এ আহ্বান জানান তিনি। এই অসলো ফোরামের আয়োজন করে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৬ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সংঘাত, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য পটভূমিতে নিজেদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করতে এ ডায়ালগের আয়োজন করা হয়। এতে ১০০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞরা অংশ নেন।

ফোরামে ভূ-রাজনৈতিক হটস্পট গুলোতে কূটনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ইউক্রেন, সুদান, ইয়েমেন, মিয়ানমার, আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়াসহ অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় সংঘাত প্রতিরোধ বা অবসানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

অসলো ফোরাম-২০২৩ এর উদ্বোধন করেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরওয়ে, ইন্দোনেশিয়া ও কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ডের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অসলো ফোরামে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নরওয়ের মৎস্য ও মহাসাগর নীতিবিষয়ক মন্ত্রী বিজারনার সেলনেস স্কজারানের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তিনি নরওয়ের পররাষ্ট্র বিষয়ক স্টেট সেক্রেটারি এরলিং রিমেস্টাডের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page