April 11, 2026, 12:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে টেকনাফে পৌছেছে মিয়ানমারের প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ পৌঁছেছে। রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে বুধবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টায় রওয়ানা দেওয়ার পর নাফ নদী পার হয়ে স্পীড বোটে করে তারা টেকনাফ জেটি ঘাটে এসে পৌঁছায় বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, বিজিবিসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন এস্টেটের মংডু থেকে টেকনাফে এসেছে। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। পাশাপাশি মিয়ানমারের প্রতিনিধি দল স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের প্রতিনিধি দলের সাথেও মতবিনিময় করবেন। মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথাও রয়েছে তাদের।

 

প্রথম দিকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার কথা বলছে তারা। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শ’খানেক রোহিঙ্গা রয়েছেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে  মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। বাংলাদেশের দেওয়া এই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page