April 11, 2026, 10:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা প্রত্যাবাসন পাইলট প্রকল্প নিয়ে চীনে ত্রিপক্ষীয় বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতায় বাংলাদেশ ও মিয়ানমার বৈঠক করেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) চীনের কুনমিংয়ে ওই বৈঠকে বর্ষার আগে প্রত্যাবাসনের পাইলট প্রকল্প শুরুর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কিছুটা নিঃশব্দে কুনমিংয়ে পৌঁছেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পাইলট প্রকল্প নিয়ে দুই বছর ধরে কাজ চলছে। প্রাথমিকভাবে এক হাজারের বেশি রোহিঙ্গাকে পাঠানোর জন্য একটি তালিকা যাচাই-বাছাইয়ের কাজ হচ্ছে। ইতোমধ্যে মিয়ানমার থেকে একটি প্রতিনিধি দল বছরের শুরুতে কক্সবাজার পরিদর্শন করেছে এবং রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছে। এছাড়া গত মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ মোট ১১টি দেশের কূটনীতিকদের রাখাইনে রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন কাঠামো ঘুরিয়ে দেখানো হয়।

এ বিষয়ে একটি সূত্র জানায়, রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে রাজি হলে বর্ষার আগে প্রত্যাবাসনের প্রথম ধাপ শুরু করা সম্ভব হবে। প্রথম ধাপে অবশ্যই যুক্তিসঙ্গত কারণে সংখ্যাটি কম হবে। প্রত্যাবাসনের বিভিন্ন জটিলতা আছে এবং কম সংখ্যক রোহিঙ্গা পাঠিয়ে সেগুলো চিহ্নিত করাই প্রাথমিক উদ্দেশ্য।

এ বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সবসময় আশাবাদী তাদের আমরা ফেরত পাঠাতে পারবো।’

প্রত্যাবাসনের জন্য চীনসহ আরও অনেকে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই বলবো তারা খুব ভালো উদ্যোগ নিয়েছে।’

প্রত্যাবাসন দ্রুত শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বলতে পারবো না। না শুরু হওয়া পর্যন্ত এটি বলা যাবে না। এর আগে দুইবার আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করা সম্ভব হয়নি।’

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page