August 10, 2026, 9:20 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে তা শিগগিরই আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকিতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৯ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের আলোচনায় এ বক্তব্য দেন তিনি।

নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর দারিদ্র্য, উন্নয়নঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক এই বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত আট বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মানবিক কারণে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে দীর্ঘসূত্রতার কারণে এই সংকট কেবল মানবিক ইস্যু নয়, এটি এখন অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তা ইস্যু হিসেবেও জটিল হয়ে উঠছে।’

তিনি বলেন, মিয়ানমারে ভয়াবহ নিপীড়নের শিকার হয়ে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অবিলম্বে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।

তৌহিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে তরুণদের অবদানের কথা তুলে ধরে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণআন্দোলন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনে তরুণদের বলিষ্ঠ ভূমিকা ছিল। তবে তরুণরা যদি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে তারা চরমপন্থা ও সহিংসতার দিকে ঝুঁকে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দারিদ্র্য, বৈষম্য ও উন্নয়ন ঘাটতি দীর্ঘমেয়াদে টিকলে তা সহিংসতা ও অস্থিরতার জন্ম দিতে পারে। তাই শান্তি ও উন্নয়নকে একসূত্রে বাঁধা জরুরি।’

এ সময় তিনি নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের তিনটি ‘শূন্য নীতি’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এর কথা উল্লেখ করে বলেন, “এই লক্ষ্য অর্জনে একত্রে কাজ করতে হবে, তবেই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠন সম্ভব।”

বৈঠকে তিনি বাংলাদেশের শান্তি ও উন্নয়ন প্রচেষ্টায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘের এ আলোচনায় বাংলাদেশের পাশাপাশি সুইডেন, উরুগুয়ে, পূর্ব তিমুর ও জার্মানিসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page