November 5, 2026, 2:48 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি এসময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় তের লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য তিনি কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি কানাডার নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুদেশের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

নতুন হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page