February 20, 2026, 9:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

র‌্যাব ডিজি পদক পেলেন ৮৫ জন সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে আজ সোমবার র‌্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে।

এবারের দরবারে অভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ এলিট ফোর্স র‌্যাব মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন ৮৫ জন র‌্যাব সদস্য।
তার মধ্যে বাহিনীর সাহসিকতায় বিশেষ সম্মাননা ৩৫ জন এবং সেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৫০ জন র‌্যাব সদস্য। এছাড়া এবারই প্রথম ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হলো।
আজ সোমবার রাজধানীর উত্তরার কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদেরকে পদক পরিয়ে দেন র‌্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এর আগে র‌্যাব ডিজি শহীদ র‌্যাব সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
র‌্যাব জানিয়েছে, গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের উদ্ধার কার্যক্রমে র‌্যাব ফোর্সের সদস্যদের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা তিন জনের মৃতদেহের অবস্থান শনাক্ত করে। এর স্বীকৃতিস্বরূপ চিতা ডগটিকে বীরত্বপূর্ণ কাজের জন্য র‌্যাব ডিজি বিশেষ সম্মাননা পদকে ভূষিত করেছেন।
বাংলাদেশে জন্ম নেওয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর। এবারই প্রথম র‌্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর র‌্যাব ডিজি পদকে ভূষিত হলো।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page