October 12, 2026, 3:25 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে খামার থেকে ৭টি গরু ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে খামারি দুই আত্মীয়কে জিম্মি করে ৭টি গরু নিয়ে গেছে ডাকাতদল। এতে খামারির ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৮ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে ভোলাকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর সদস্য (মেম্বার) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোর ৪টার দিকে একই ইউনিয়নের টিউরি গ্রামে শেখ ফরিদের খামারে ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতদল নাঈম ও নাজিম নামে তার দুই আত্মীয়কে অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত খামারি শেখ ফরিদ সাংবাদিকদের জানান, বাড়ির পাশেই তার খামারে ১৯টি গরু ছিল। এরমধ্যে কোরবানির জন্য তিনি ৭টি গরু বিক্রি করেছেন। তবে ক্রেতারার গরুগুলো ঈদের দিন সকালে নিয়ে যাবেন বলে খামারে লালন-পালনের জন্য রেখে যান। মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি খামারেই ছিলেন। পরে তিনি নাঈম ও নাজিম নামে দুই আত্মীয়কে রেখে বাসায় চলে যান। এর এক ঘণ্টা পর গাড়িতে করে ১০-১২ জনের ডাকাতদল খামারে হানা দেয়। এসময় নাঈম ও নাজিমকে অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলো গাড়িতে তুলে নিয়ে যান তারা। খামার থেকে ফরিদের একটি মোবাইলফোনও নিয়ে যান তারা।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান বলেন, ফরিদের ৭টি গরু দুর্বৃত্তরা নিয়ে গেছে। তবে ফরিদ বিষয়টি আমাদেরকে জানায়নি। ঘটনাটি ফরিদ থানা পুলিশকে জানিয়েছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page