April 7, 2026, 3:42 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে হেলমেট বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০০ নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করেছে ছাত্রলীগ। রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভা শেষে হেলমেট বিতরণ করা হয়।

এ সময় মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহ্বান জানিয়েছে অতিথিরা। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, লক্ষ্মীপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না। দুর্ঘটনা থেকে রক্ষায় মানসম্মত হেলমেট সবচেয়ে বেশি জরুরি। ছাত্রলীগের হেলমেট বিতরণের এ উদ্যোগ দেশের অন্য কোথাও হয়েছে কিনা জানা নেই। লক্ষ্মীপুর ছাত্রলীগের এ উদ্যোগ একটি মাইলফলক সৃষ্টি করেছে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সবসময় জনগণের জন্য কাজ করে। সততার আর মহৎ কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয়। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। ছাত্রলীগকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে। ছাত্রলীগের হেলমেট বিতরণ কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এটি সারাদেশে লক্ষ্মীপুর ছাত্রলীগের সুনাম ছড়াবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page