September 30, 2026, 5:04 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে মাছ চাষের উদ্দেশে দেওয়া চারটি বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নদীর রায়পুর পৌরসভার অংশে অভিযান চালিয়ে এই বাঁধ অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন জানায়, এক যুগেরও বেশি সময় ধরে প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে মহিলা কলেজ, চালতাতলী, খাদ্যগুদাম ও পোস্ট অফিসসহ কয়েকটি এলাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ডাকাতিয়া নদীর রায়পুর পৌরসভা অংশে থাকা চারটি আড়াআড়ি ও ছোট কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এ অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষ দিকে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় বাড়িঘর ডুবে যায়। পরবর্তীতে ফেনী-নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল মানুষ।

আজকের বাংলা তারিখ



Our Like Page