February 18, 2026, 1:27 pm
শিরোনামঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য : মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে হেলমেট পরিহিত বাইক চালকদের এসপির ফুলেল শুভেচ্ছা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হেলমেট পরিহিত বাইক চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে জেলার চন্দ্রগঞ্জে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এসময় পুলিশ সুপার বাইক চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময়ে পুলিশ সুপার বলেন, হেলমেট নিজের নিরাপত্তার জন্য পরিধান করতে হবে। পুলিশের ভয়ে আপনি হেলমেট পরে হয়তো তাৎক্ষণিক পুলিশের হাত থেকে বাঁচতে পারলেন, কিন্তু নিয়মিত যদি হেলমেট ব্যবহার না করেন, তাহলে আপনারই জীবন বিপন্ন হবে।

জনসচেতনামূলক এই কর্মসূচি পালনকালে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম, সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) প্রবীর চন্দ্র দাস, চন্দ্রগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বিশ্বজিৎ চন্দ্র দাস, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ লেখা ব্যানার লাগানো হয়।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page