August 31, 2026, 5:25 pm
শিরোনামঃ
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির নেপালে নিহত বেড়ে ৯০৩ ; দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত
এইমাত্রপাওয়াঃ

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের (The School of Oriental and African Studies) ব্লুমসবারি ক্যাম্পাসের পেছনের রাস্তায়। সেমিনারটি আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন।

তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, ওই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম গাড়িতে আছেন, কিন্তু তিনি অন্য রাস্তায়, অন্য একটি গাড়িতে সোয়াস ছেড়েছেন।”

পরে হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।” সূত্র: প্রথম আলো

 

আজকের বাংলা তারিখ



Our Like Page