November 2, 2026, 2:59 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

লাদেনকে হত্যার দাবি করা মার্কিন নেভি সিল সদস্য মদ্যপ অবস্থায় গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১১ সালে দুর্ধর্ষ এক অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলের যে সদস্য, চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তার হয়েছেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং শারীরিক জখমের অভিযোগে দেশটির টেক্সাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি মুক্তি পান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট বলেছে, নেভি সিলের সদস্য রবার্ট ও’নিলকে বুধবার টেক্সাসের ফ্রিসকো থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন সাড়ে ৩ হাজার মার্কিন ডলারের বন্ডের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়।

দেশটির সাবেক এই নেভি সীল সদস্যের বিরুদ্ধে শারীরিক জখম ও প্রকাশ্যে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। তবে নিউইয়র্ক পোস্ট বলছে, জেল রেকর্ডে দেখা গেছে, রবার্ট ও’নিলের বিরুদ্ধে কেবল হামলার অভিযোগের তালিকা করা হয়েছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সামরিক বাহিনীর গোপন এক অভিযানে মারা যান ৯/১১ হামলার মূলহোতা ওসামা বিন লাদেন। টুইন টাওয়ারে বিমান নিয়ে হামলার অভিযোগে লাদেনের বিরুদ্ধে ওই অভিযানে অংশ নিয়েছিলেন রবার্ট ও’নিল। তার গুলিতেই ওসামা বিন লাদেন নিহত হন বলে দাবি করেন মার্কিন এই নেভি সিল সদস্য। পরে বিশ্ব গণমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়।

রবার্ট ও’নিল ২০১৭ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘দ্য অপারেটরে’ লাদেনকে হত্যায় দুর্ধর্ষ সেই অভিযানের গল্প তুলে ধরেন। যদিও নেভি সিল সদস্য রবার্ট ও’নিলের এমন দাবি নিশ্চিত অথবা অস্বীকার করেনি যুক্তরাষ্ট্রের সরকার।

এর আগেও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন রবার্ট ও’নিল। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মন্টানা এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতের বিচারক সাবেক এই নেভি সিল সদস্যকে অভিযোগ থেকে খালাস দেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page