March 19, 2026, 1:14 pm
শিরোনামঃ
আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা লারিজানি হত্যার মূল্য দিতে হবে খুনিদের : মোজতবা খামেনি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লারিজানি হত্যার মূল্য দিতে হবে খুনিদের : মোজতবা খামেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকারীদের অবশ্যই ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার এক লিখিত বার্তায় তিনি এই কড়া বার্তা দেন।

তেহরানে লারিজানির জানাজার দিন নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘নিঃসন্দেহে এমন একজন ব্যক্তিত্বকে হত্যা করাই প্রমাণ করে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। একইসঙ্গে ইসলামের শত্রুরা তার প্রতি কতটা বিদ্বেষ পোষণ করে, এটি তারও বহিঃপ্রকাশ।’

যুদ্ধের শুরুতে নিজের বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ওই দায়িত্ব নেন মোজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি এখনও প্রকাশ্যে আসেননি।

লিখিত বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, ‘ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দুর দাম আছে। এই শহীদদের হত্যাকারী অপরাধীদের খুব শিগগিরই সেই মূল্য পরিশোধ করতে হবে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page