October 2, 2026, 3:58 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক
এইমাত্রপাওয়াঃ

লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নজরদারির সময় এসেছে। প্রত্ন নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদসহ বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, সপ্তাহের অন্যদিন ঘুরে দেখার সুযোগ হয় না। আমি চিন্তা করেছি শুক্রবার দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো ঘুরে দেখবো। এটি সারাদেশে এত বেশি…মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জ একটি কেল্লা রয়েছে। এছাড়া লালবাগ কেল্লাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, তা নিজের চোখে না দেখলে সংরক্ষণের নীতিমালা ঠিক করা যাবে না। এ বিষয়ে আমাদের নজরদারির সময় এসেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন অঞ্চলে উদ্ধার হওয়া নিদর্শন সেখানে রাখা সম্ভব হয় না। অনেকগুলোর জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিন সকালে মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ, টঙ্গিবাড়ীর নাটেশ্বর বৌদ্ধবিহার, সোনারং জোড় মঠসহ বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন সরেজমিন ঘুরে দেখেন ড. আসিফ নজরুল। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতাসহ অন্যরা ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page